ভোলায় সরকারি পিস্তলসহ যুবক আটক

আপডেট: September 2, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার দৌলতখান উপজেলায় সরকারি পিস্তলসহ নাহিদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।বুধবার (২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নাহিদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি সরকারি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক নাহিদ চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে।দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম বলেন, ‘সরকারি পিস্তলসহ নাহিদকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network