ভোলায় অভিযান চালিয়ে সিলিন্ডারযুক্ত ৪ সিএনজি জব্দ

আপডেট: June 20, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলায় ঝুঁকিপূর্ণ সিলিন্ডারযুক্ত যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪টি সিএনজি জব্দ করেছে পুলিশ। সোমবার (২০ জুন) ভোলা সদর ট্রাফিক বিভাগ এ অভিযান পরিচালনা করে।

বিষয়টি নিশ্চিত করে ভোলার পুলিশ পরিদর্শক (টিআই) আব্দুল গনি জানান, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে ভোলার বিভিন্ন সড়ক-মহাসড়কে ঝুঁকিপূর্ণ সিলিন্ডারযুক্ত যানবাহন চলাচল অধিকতর বৃদ্ধি পেয়েছে।বিষয়টি ভোলা জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের নজরে আসলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সব থানা ও ট্রাফিক বিভাগকে ঝুঁকিপূর্ণ সিলিন্ডারযুক্ত যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় আজ ভোলা সদর ট্রাফিক বিভাগ ঝুঁকিপূর্ণ সিলেন্ডার যুক্ত যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪টি সিএনজি আটক করে।

তিনি আরও জানান, আটক বাহন থেকে ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার খুলে রাখা হয়েছে এবং পরবর্তিতে সড়ক-মহাসড়কে এ ধরনের যানবাহন চালকদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে। এ ছাড়া পুলিশ সুপার যাত্রী ও চালকদের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষায় ঝুঁকিপূর্ণ সিলিন্ডার ব্যবহৃত যানবাহনে চলাচলে অনুৎসাহিত করেন এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য জেলার ট্রাফিক বিভাগ ও থানা সমুহকে নির্দেশনা প্রদান করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network