১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

ভোলায় কোস্টগার্ডের অভিযান: দেশীয় অস্ত্রসহ ৫ জলদস্যু আটক

আপডেট: মার্চ ১৯, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: জেলেদের ট্রলারে ডাকাতিকালে ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪টি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা ও ৩টি বোটসহ কুখ্যাত শাহিন বাহিনীর ৫ জন দুর্ধর্ষ জলদস্যুকে আটক করা হয়েছে।বুধবার (১৯ মার্চ) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । এতে আরো বলা হয়

গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৯ মার্চ ২০২৫ তারিখ বুধবার মধ্যরাত ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকা হতে জেলেদের বোটে ডাকাতি করার সময় কুখ্যাত শাহিন বাহিনীর ৫ জন দুর্ধর্ষ জলদস্যুকে ০৪ টি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা এবং ০৩ টি বোট সহ আটক করা হয়।

আটককৃত জলদস্যু মো. মামুন মোল্লা (৪২), আনোয়ার হাওলাদার (৪১), মো. জুয়েল শেখ (২৬), পান্নু মোল্লা (৩২) ও নাজমুল হাওলাদার (৩৮)। তাদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা।আটক জলদস্যু, জব্দকৃত অস্ত্র, মাদক ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড শূন্যের কোঠায় নেমে এসেছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network