শিরোনাম
মাদরাসাছাত্রীকে ধর্ষণ, শিক্ষকের মৃত্যুদণ্ড জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবকের করুণ মৃত্যু আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার

ভোলায় জেলা প্রশাসকের কম্বল বিতরণ

আপডেট: January 14, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: শীতের তীব্রতা বেড়েছে। বেড়েছে অসহায় ছিন্নমূল মানুষের দুর্ভোগ। বিশেষ করে মেঘনা নদীর ভাঙনে বসতভিটা হারিয়ে বাঁধের উপর আশ্রয় নেওয়া মানুষের কষ্ট অনেক বেশি। এসব মানুষের শীতের কষ্ট লাঘবে রাতের বেলা কম্বল বিতরণ করেছেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান।

শনিবার রাতে ভোলা সদর উপজেলার ধনিয়া ও শিবপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় ঘরে ঘরে গিয়ে দুই শতাধিক পরিবারের মাঝে কম্বল তুলে দেন। এসময় তিনি বেড়িবাঁধে থাকা নিম্নআয়ের মানুষের খোঁজখবর নেন।

জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, গত কয়েকদিন ধরে খুব কনকনে শীত পড়েছে। শীত বেড়ে যাওয়ায় এসব মানুষ শীতে অনেক কষ্ট পাচ্ছে। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য এই শীতবস্ত্র নিয়ে ছুটে এসেছেন। এ বছর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪৩ হাজার ৫০০ কম্বল দেওয়া হয়েছে।

এসময় জেলা প্রশাসকের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network