১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

ভোলায় নৌকা থেকে ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

আপডেট: এপ্রিল ২১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার দৌলতখানে অবৈধভাবে মজুত করা ৪ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, দৌলতখান উপজেলার চৌকিঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে গতকাল সোমবার (২০ এপ্রিল) রাত ৮টায় কোস্ট গার্ড বেইস ভোলা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে সন্দেহজনক ১টি কাঠের বোটে তল্লাশি করে ৪ হাজার ২০০ লিটার অবৈধ জ্বালানি তেল (পেট্রল) জব্দ করা হয়। ওই জ্বালানির মূল্য আনুমানিক ৫ লাখ ৬৭ হাজার টাকা। দেশীয় বিভিন্ন তেলবাহী জাহাজ থেকে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ওই তেল সংগ্রহ করে মজুতের উদ্দেশ্যে স্থানান্তর করছিল।

সাব্বির আলম সুজন আরও জানান, জব্দ করা তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network