শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

ভোলায় হাট-বাজারের সিডিউল বিক্রি নিয়ে চলছে নাটকিয়তা

আপডেট: April 5, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজিস্ব প্রতিবেদক- ভোলা সদর উপজেলায় হাট-বাজারের দরপত্র বিক্রি নিয়ে দিনভর চলছে নাটকীয়তা। শেষ পর্যন্ত ঠিকাদারদেরকে সিডিউল না দিয়েই অফিস থেকে পালালো অফিস সহকারি মাহফুজুর রহমান।
ঠিকাদাররা অভিযোগ করেন, অনেকদিন আগেই কয়েকটি পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে ভোলার সদর উপজেলার প্রতিটি হাট-বাজারের দরপত্র ক্রয়ের আহবান জানান উপজেলা প্রশাসন। তবে বিশেষ মহলের নির্দেশে উপজেলার অফিস সহকারী মাহফুজুর রহমান কোন ঠিকাদারকে দরপত্র না দিয়ে নিজের কাছেই তা লুকিয়ে রেখেছেন।

সোমবার দরপত্র বিক্রি শেষ তারিখ এমন খবরে সকাল থেকেই ঠিকাদাররা ভিড় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। দিনভর নাটকীয়তার পর অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সহকারি মাহফুজুর রহমানকে সিডিউল বিক্রির নির্দেশ দিলেও অফিস সহকারী মাহফুজ নির্বাহী কর্মকর্তার কথা কর্ণপাতই করেননি।

একপর্যায়ে ঠিকাদাররা উত্তেজিত হয়ে মাহফুজের দিকে চড়াও হলে মুহূর্তের মধ্যেই মাহফুজ বলে ওঠে উপজেলা চেয়ারম্যানের নির্দেশ ছাড়া কাউকে কোন শিডিউল দেওয়া হবে না। এমনকি উত্তেজিত কয়েকজন ঠিকাদারকে মাহফুজ তার সেল ফোন দিয়ে উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলিয়ে দেয়ার চেষ্টাও করেন। দিনভর নাটকীয়তার পর একপর্যায়ে অফিস সহকারী মাহফুজ কোন ঠিকাদারকে সিডিল না দিয়ে অফিস ছেড়ে পালিয়ে যান।
বিষয়টি নিয়ে ঠিকাদারদের কয়েকজন ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-ইলাহীকে জানিয়েও পায়নি কোন সমাধান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network