১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

ভোলা জামায়াত নেতা অধ্যক্ষ মোস্তফা কামাল আর নেই

আপডেট: এপ্রিল ১৯, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ইসলামি ছাত্রশিবিরের সাবেক ভোলা জেলা সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার সাবেক আমির, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, বরিশাল অঞ্চল টিম সদস্য ও ভোলা-৪ আসনের সদ্য অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল (৫৯) আজ রোববার দুপুর ২টা ১২ মিনিটে ধানমন্ডি শংকর ইবনে সিনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী ও অনুসারীদের রেখে গেছেন।

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান এক ফেসবুক পোস্টে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।আওয়ামী আমলে একাধিক মিথ্যা মামলায় তিনি বছরের পর বছর জেল হাজতে ছিলেন। ফ্যাসিস্টের লালিত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাঁর বড় ছেলে প্রাণ হারায়। নিজ প্রতিষ্ঠানে জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে বেতন-ভাতা থেকেও বঞ্চিত ছিলেন তিনি।

ভোলা পৌরসভা জামায়াতের আমীর মো. জামাল উদ্দিন জানান, আজ বিকেল ৫টায় কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে জামায়াতের আমীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।আগামীকাল ভোলা শহর ও চরফ্যাশনে জানাজার সময় ও স্থান তাঁর পরিবার ও সংগঠনের সিদ্ধান্তক্রমে জানানো হবে।মরহুম অধ্যক্ষ মোস্তফা কামালকে ভোলা ও বরিশালে মজলুম জননেতা হিসেবে পরিচিত ছিলেন বলে জানা যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network