শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

ভয়াবহ আগুনে ৫২ জনের প্রাণহানি: সেজান জুস কারখানার মালিক ও তাঁর ২ ছেলের জামিন

আপডেট: July 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস এর সেজান জুস কারখানায় আগুনে পুড়ে ৫২ জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার মালিক ও তাঁর দুই ছেলেকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর হয়।

জামিনপ্রাপ্ত তিনজন হলেন হাসেম ফুডস কারখানার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম এবং তাঁর দুই ছেলে হাসিব বিনতে হাসেম ও তারেক ইব্রাহিম। তবে আদালত মামলার অপর তিন আসামির জামিন নামঞ্জুর করেছেন।

এ বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) মনিরুজ্জামান বুলবুল গণমাধ্যমকে বলেন, জামিন আবেদনের শুনানি শেষে আদালত তিন আসামির জামিন মঞ্জুর করেন।

৮ জুলাই হাসেম ফুডস কারখানায় আগুন লাগে। এ ঘটনায় ৫২ জনের মৃত্যু হয়। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কারখানার মালিক আবুল হাসেম, তাঁর চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network