শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

মঠবাড়িয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

আপডেট: October 30, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

 মঠবাড়িয়া প্রতিনিধি:: পিরোজপুরের মঠবাড়িয়ার পৌর শহরের খালের মধ্যে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম শহরের কেন্দ্রীয় মন্দিরের পিছনের খালের বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাইসুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ, এসআই সুমন ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।অভিযান পরিচালনা কালে কে এম লতীফ সুপার মার্কেটের আফজাল হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনার দায়ে হোটেল মালিককে ৩০ হাজার ও সাথে রাস্তার ওপর গাড়ি পার্কিংয়ের দায়ে শ্যামলী পরিবহনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় রাস্তার ওপর যত্রতত্র গাড়ি না পার্কিংয়ের জন্য অটোরিকশা চালকদের সতর্ক করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, অবৈধ দখলের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের ব্যাপক ভোগান্তি হয়ে আসছিল। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের পানির স্বাভাবিক গতি ফিরিয়ে আনা হচ্ছে।তিনি আরও বলেন, এ কার্যক্রম অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network