মসজিদে ইতেকাফ অবস্থায় মুসল্লির মৃত্যু

আপডেট: May 2, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক::

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মজিবর রহমান (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট ঈদ জামে মসজিদে ১০ দিনের ইতেকাফ নেয়া অবস্থায় তার মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, নিহত ব্যক্তি মসজিদে ১০ দিনের ইতেকাফ নেয়া অবস্থায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন বলে জেনেছি। পরিবার জানিয়েছে তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানান রোগে ভুগছিলেন। সোমবার বিকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দায়ের করেনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network