১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম দর্শনায় পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী মূল্যায়ন চাই: মতিউল ইসলাম রানা গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলেকে জেল-জরিমানা জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি করা: উপাচার্য মামুন অর রশিদ বিশ্বকাপে প্রথম হ্যাট্রটিক মেসির চরফ্যাশনে ব্র্যাক এর উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

মহানবীকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক আটক

আপডেট: অক্টোবর ১৪, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুড়িগ্রামে ভূরুঙ্গামারী উপজেলায় মহানবী হযরত মোহাম্মদ (সা:)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করে পোস্ট করায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার যুবকের নাম জুবায়ের ইসলাম সাজু। তিনি উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাশজানি গ্রামের জিল্লুর রহমানের সন্তান।

জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৩ অক্টোবর) সকালে সাজু তার ফেসবুক আইডিতে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তিমূলক পোস্ট করেন। পরবর্তীতে ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে স্থানীয় ও উপজেলার বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে তাকে গ্রেফতার করতে ভূরুঙ্গামারী থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন কৌশল অবলম্বন করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কটুক্তিকারী সাজুকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা অনুসন্ধান করছে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network