১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

মহা ধুমধামে সম্পন্ন হলো আব্বাস-সোনিয়ার বিয়ে

আপডেট: নভেম্বর ৪, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ:  মো. আব্বাস আলী শেখ। বয়েস ২৫ বছর। উচ্চতা ৩ ফুট ২ ইঞ্চি। তার বাড়ী বাগেরহাট জেলার রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের স্বর্ণার মাঠ। সে রামপাল সরকারি কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র। শারীরিক গঠনে খর্বাকৃতির হলেও লেখা পড়ায় বাঁধা হয়নি তার। শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তির্ন হয় সে। এরপর রামপাল সরকারি ডিগ্রি কলেজে ভর্তি হয়ে এইসএসসি পাস করে। একই কলেজে ডিগ্রি ১ম বর্ষে ভর্তি হয়।

দরিদ্র ভ্যান চালক পিতা মোক্তার শেখ সামান্য একখন্ড জমিতে বসবাস করেন। ছেলেকে খুব কষ্ট করে লেখা পড়া শিখিয়েছেন। তার বাড়ীর সবার সখ আব্বাসকে তার মত একজন পাত্রীর সাথে বিয়ে দিবেন। আব্বাস ও বিয়ে করতে আগ্রহী হয়। এরপর পাত্রী দেখা শুরু হয়। এক পর্যায়ে খুলনার ডাকবাংলো এলাকায় তারই অনুরূপ পাত্রীর সন্ধান পাওয়া যায়। কথা শুরু হয় দুই পরিবারের সাথে।
এক পর্যায়ে তাঁদের রেজিষ্ট্রি কাবিনে বিবাহ হয়। শুক্রবার (০৩ নভেম্বর) দুপুরে কনের বাড়িতে যায় বৌ সোনিয়াকে আনতে।
তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম, , সাংবাদিক এ সবুর রানা, সরদার মুহিদুল ইসলাম, শেখ আব্দুল্লাহ সহ অনেকেই।
গ্রামবাসী তার বিবাহ উত্তর বৌভাতের আয়োজন করবেন বলে জানা গেছে। নবদম্পতি আব্বাস-সোনিয়ার জন্য সবার দোয়া চেয়েছেন তার পরিবার। বিশেষ চাহিদা সম্পন্ন আব্বাস সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবং উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি’র সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন একটি চাকুরির জন্য।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network