শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

মাকে বাঁচাতে গিয়ে বাবার হাতে কিশোর খুন

আপডেট: June 23, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

তালতলী প্রতিনিধি: বাবার নির্যাতন থেকে মাকে রক্ষা করতে গিয়ে এক কিশোর খুন হয়েছে। বরগুনার তালতলী উপজেলা শহরের টিঅ্যান্ডটি সড়ক এলাকায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত ওই কিশোরের নাম মো. সুমন (১৫)। সে তালতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, ওই এলাকার আসাদুল খানের সঙ্গে তার স্ত্রী সেলিনা বেগমের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

বুধবার বেলা ১১টার দিকে স্বামী-স্ত্রী দুজন ঝগড়ায় জড়িয়ে পড়ে। এ সময় তাদের কিশোর ছেলে সুমন বাড়িতে ছিল না। সে প্রাইভেট পড়তে স্কুলে গিয়েছিল। সেখান থেকে বাড়িতে ফিরে দেখে তার বাবা মা সেলিনাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে উদ্ধত হয়। এ সময় সুমন বাবাকে ফেরাতে মায়ের সামনে দাঁড়ায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাত স্ত্রী সেলিনা বেগমের শরীরে না লেগে সুমনের কপালে লাগে। সঙ্গে সঙ্গে মাটিয়ে লুটিয়ে পড়ে সে।

তাৎক্ষণিক ছেলেকে উদ্ধার করে আসাদুল খান তালতলী হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ছেলের অবস্থা খারাপ দেখে আসাদুল তাকে বরিশাল না গিয়ে ওই হাসপাতালে রেখেই পালিয়ে যান। একটু পর সুমন মারা যায়। তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া জানান, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক বাবাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network