শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

মাঘের শীতে বৃষ্টি, থাকবে আরও ৩ দিন

আপডেট: February 4, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

মাঘের শীতে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। রাজধানীতেও আবহাওয়ার মেজাজ একই। সূর্যের আলো মেলেনি কোথাও। গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও বাতাস বয়ে যাচ্ছে। বৃষ্টি আরও দুই থেকে তিনদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, গতকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি ৩ দিন পর কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রাজশাহী বিভাগের তাড়াশে ১৭ মিলিমিটার। এছাড়া বদলগাছিতে ১১, দিনাজপুরে ৭.২,  ঈশ্বরদীতে ৬, টাঙ্গাইলে ৪, চুয়াডাঙ্গা,  নেত্রকোনা ও নিকলিতে ২ এবং সৈয়দপুর, খুলনা, রাজশাহী ও বগুড়ায় ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ ও ঢাকায় সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আজ সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা দুই-তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network