মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির

আপডেট: June 24, 2026

  • ফেইসবুক শেয়ার করুন
বাকেরগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে মাদকের বিস্তার রোধ এবং তরুণ সমাজকে রক্ষায় বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​সভায় মাদক প্রতিরোধের বিভিন্ন উপায়,সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সঠিক পথে পরিচালনায় করণীয় শীর্ষক নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার সংস্থার চেয়ারম্যান এবং বরিশাল জেলা শাখা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিকদার মোঃ রেজাউল কবির রেজা।
​সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের জন্য প্রয়োজন সরকারি উদ্যোগসহ পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা। যখন সমাজের প্রতিটি মানুষ মাদকের বিরুদ্ধে সোচ্চার হবে, তখনই গড়ে উঠবে একটি সুস্থ, সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন মসজিদের সম্মানিত ইমামগণ উপস্থিত থেকে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং জুমার খুতবাসহ বিভিন্ন ধর্মীয় আলোচনায় মাদকের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া এলাকার বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় যুবসমাজ এই সভায় অংশ নেন।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network