শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

মাদকাসক্ত ছেলের দায়ের কোপে বাবা খুন

আপডেট: August 21, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মাদারীপুরে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে বাবা খুন হয়েছেন। সোমবার (২১ আগস্ট) বেলা ১১ টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের নাম দলিল বয়রা (৬৫)। তিনি সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামের বাসিন্দা।ঘাতক ছেলের নাম ইউসুফ(৩৮)। নিজের বাবাকে কুপিয়ে হত্যার পর পালিয়ে গেছেন তিনি।

জানা গেছে, দীর্ঘদিন থেকেই মাদকাসক্ত ইউসুফ। নেশায় ডুবে থাকেন তিনি। সোমবার সকালে হঠাৎ করেই উত্তেজিত হয়ে ইউসুফ তার বাবা দলিল বয়রাকে দা দিয়ে আঘাত করেন। পরে স্থানীয়রা আহত দলিলকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাদারীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শাওলীন আফরোজ জানান, ‘গুরুতর আহত অবস্থায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়ার পরে তিনি মৃত্যুবরণ করেন। ’

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন,‘বিষয়টি জেনেছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত পলাতক রয়েছেন।  তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network