মাদকের টাকার জন্য সন্তানকে বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে

আপডেট: September 20, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রামে মাদকের টাকা জোগাড় করতে নিজের এক বছর আট মাস বয়সী শিশুকন্যাকে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে লোকমান হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে প্রায় দুই ঘণ্টার অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, লোকমান হোসেন তাঁর স্ত্রী সীমা ও সন্তানকে নিয়ে নগরীর সদরঘাট থানার পানির ট্যাংকি এলাকায় ভাড়া বাসায় থাকেন। শনিবার রাত ১০টার দিকে শিশুটির মা জরুরি সেবা নম্বরে ফোন করে জানান, তাঁর স্বামী মাদকাসক্ত এবং মাদকের টাকার জন্য শিশুটিকে বিক্রি করতে নিয়ে গেছেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী এলাকার যুগী চাঁদ মসজিদ লেইন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, অভিযুক্ত লোকমান হোসেনের বিষয়ে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network