আপডেট: জুন ২, ২০২৬
অলিউল্লাহ খান:: বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের Humanity And Sports Alliance সংগঠনের এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন স্থানে চার শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসাবে পরিবেশ রক্ষায় দুই হাজার ফলজ গাছ, কৃষ্ণচূড়া, ঔষধি নিম গাছ শিক্ষার্থীদের মাঝে বিতরণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছ রোপন করা হয়।
দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ একটি ঘরে বসবাস করে আসছিলেন অসহায় মরিয়ম অসুবিধার কথা শুনে গৃহ নির্মাণে ঢেউটিন নিয়ে এগিয়ে আসে “হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সংগঠন” ও খয়রাবাদ গ্রামের অসুস্থ শিশু রায়হানের এর চিকিৎসার নগদ অর্থ সহায়তা প্রদানসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কাজ করে প্রশংসায় ভাসছেন ।
এলাকার গুণীজন,বিশিষ্ট ব্যক্তি, স্থানীয়রা জানান, “হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স” সংগঠনের সকল নেতৃবৃন্দরা প্রতিষ্ঠালগ্ন থেকে ধারাবাহিকভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে। ভবিষ্যতে সংগঠনের সকল সহযোদ্ধারা মানুষের কল্যাণে এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারলে সংগঠনটি এগিয়ে যাবে!

