শিরোনাম
খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ

মা-মেয়ে গাঁজাসহ গ্রেপ্তার

আপডেট: October 5, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে রসুলবাগ জামিয়া মসজিদ সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর আলম। এসময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং ১১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার আবিরপাড়া গ্রামের মোমেনা বেগম (৫০) ও তার কন্যা রত্না খাতুন (২৪)। তারা সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) শাহীনূর আলম জানান, মা ও মেয়ে দু’জনই মাদক বিক্রির সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network