শিরোনাম
উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা

মির্জাগঞ্জে পাট ক্ষেতে গাঁজা গাছ!

আপডেট: May 10, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর মির্জাগঞ্জে পাট চাষের আড়ালে গাঁজা চাষের অভিযোগে মো. আবুল হোসেন হাওলাদার নামের এক চাষিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামে অভিযান চালিয়ে ২টি গাঁজার গাছসহ তাকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আন্দুয়া গ্রামে আবুল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। তিনি বসতঘরের পাশে পাট ক্ষেতের মধ্যে ২টি গাঁজার গাছ রোপণ করেছিল। গাছ দুটি কেটে বসতঘরের টিনের ওপর রোদে শুকিয়ে গাঁজা বানানোর প্রস্তুতি নিচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, মাদক ব্যবসার উদ্দেশ্যে গাঁজা চাষ করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network