শিরোনাম
উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা

মির্জাগঞ্জে শ্রমিক লীগের সভাপতি ফারুক গ্রেপ্তার

আপডেট: March 4, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ এ পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিকলীগের উপজেলা সভাপতি মো. ফারুক খান (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম সুবিদখালী গ্রামের বেগমপুর বাঁধঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফারুক খাঁন উপজেলার ৪নং দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামের মৃত আলী আকাব্বর খাঁন এর পুত্র।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম সুবিদখালী গ্রামের বেগমপুর বাঁধঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মজিদবাড়িয়া ইউনিয়নে সংগঠিত চাঁদাবাজি,ভাঙচুর ও মারামারি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মজিদবাড়িয়া ইউনিয়নে সংগঠিত চাঁদাবাজি, ভাঙচুর ও মারামারি ঘটনার দায়েরকৃত একটি মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার ফারুক খাঁনকে মির্জাগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network