শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

মুভমেন্ট পাস নিয়ে হেরোইন পাচার: কারাগারে সৌমিক

আপডেট: April 23, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: পুলিশের মুভমেন্ট পাস ব্যবহার করে হেরোইন পাচারের অভিযোগে মাদক কারবারী চক্রের সদস্য মো. সৌমিক আহম্মেদ সিদ্দিকের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসীর আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর থানার টাউনহল মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য সৌমিককে গ্রেফতার করে র‍্যাব। তার কাছ ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, এই চক্র করোনা পরিস্থিতিতে মাস্কের ও স্যানিটাইজারের ব্যাপক চাহিদা থাকায় মাস্ক/স্যানিটাইজার সাপ্লাইয়ের মুভমেন্ট পাস নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক বহন করে নিয়ে আসে এবং রাজধানীর বিভিন্ন মাদক কারবারিদের কাছে হস্তান্তর করে।গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক কিনে কৌশলে ঢাকায় নিয়ে এসে সরবরাহ ও বিক্রয় করে আসছিল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network