মুলাদীতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজ, হাতেনাতে যুবক আটক

আপডেট: May 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

মুলাদী প্রতিনিধি: মুলাদীতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজ করতে গিয়ে তিন সন্তানের জনক দেলোয়ার বেপারী (৩৫) নামের এক যুবক জনতার হাতে আটক  হয়েছেন।সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া (নদীর উত্তরপাড়) গ্রামের মৃত হাসেন বেপারীর পুত্র দেলোয়ার বেপারী পার্শ্ববর্তী বাড়ির প্রবাসীর স্ত্রীর ঘরে দিয়ে আটক হন।

প্রবাসীর ভাই গিয়াস সরদার জানান, তার ভাইয়ের অনুপস্থিতির সুযোগে দেলোয়ার বেপারী অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। তিনি প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন। এতে স্থানীয়দের সন্দেহ হয়। সোমবার রাত সাড়ে ১১টার দিকে দেলোয়ার বেপারী ওই ঘরে প্রবেশ করলে স্থানীয়রা তাদের দুইজনকে আটক করেন।

পরে পুলিশে সংবাদ দেওয়ার আগে দেলোয়ার বেপারীর ভাই আনোয়ার বেপারী লোকজন ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে ছিনিয়ে নেন। এ ঘটনায় গিয়াস সরদার বাদী হয়ে রাতেই সফিপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে দেলোয়ার বেপারী অনৈতিক সম্পর্কের বিষয়টি অস্বীকার করে জানান, টাকা ধার করতে তিনি প্রবাসীর স্ত্রীর কাছে গিয়েছিলেন। পূর্বশত্রুতার জের ধরে স্থানীয়রা তাকে আটক করেছিলেন।

প্রবাসীর স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।সফিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইউসুফ জানান, গিয়াস সরদারের অভিযোগের তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network