মুলাদীর সফিপুর ইউনিয়নের পানি বন্দি মানুষের পাশে নির্বাহী অফিসার শুভা দাস

আপডেট: August 22, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

রেজা হাওলাদার।।  মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের পানি বন্দি পরিবারের
মাঝে ত্রান বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস। গত কাল বিকাল
৫টায় মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া, মধ্যচর ও মৈইজদ্দিন ৩ টি
গ্রামে বন্যা ও হঠাৎ করে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পানি বন্দি পরিবারের
মাঝে ত্রান বিতরন করেছেন। অসহায় হয়ে পরে সাধারন পরিবার গুলো মাঝে আলো
দিশারী হয়ে অসহায় মানুষের পাশে থেকে তাদের সহযোগিতার হাত বারিয়ে দিয়েছেন
সফিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্স এবং মুলাদী উপজেলা
নির্বাহী অফিসার শুভা দাস। এগিয়ে এলেন বন্যা কবলিত এলাকার মানুষের জন্য
শুকনো খাবার সহ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে। এসময় ইউনিয়ন
চেয়ারম্যানের সাথে বন্যার পানিতে বন্দি পরিবার গুলোর অসহায়াত্বের জীবন
যাপন করা মানুষের পাশে গিয়ে তাদের দুঃখের কথা শুনেন নির্বাহী অফিসার।এসময়
পানি বন্দি পরিবারের পাশে থেকে সরকারী ভাবে আরো সহযোগিতার আশ্বাস দেন।
এসময় সফিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সী বলেন আমি
আমার ইউনিয়নের অসহায় মানুষের পাশে থাকবো এবং মুলাদী উপজেলা নির্বাহী
অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার এলাকার বন্যা কবলিত ও পানি
বন্দি পরিবারদের কে ত্রান সামগ্রী বিতরন করার জন্য

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network