শিরোনাম
খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ

মেসের বাথরুমে মিললো এএসআইয়ের ঝুলন্ত মরদেহ

আপডেট: November 23, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

আপটেড নিউজ ডেস্ক:: চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা থেকে মো. অহিদুর রহমান নামে এক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে থানার মেসের বাথরুম থেকে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে তার সহকর্মী পুলিশ সদস্যরা।নিহত এএসআই মো. অহিদুর রহমানের বাড়ি নোয়াখালীর কবিরহাটে। তার বাবার নাম মো. শহিদুল্লাহ।

তার সহকর্মী পুলিশ সদস্যরা জানান, গত রাতেও থানায় ডিউটি করেছিলেন নিহত এএসআই অহিদুর রহমান। সকালে ডিউটি শেষে বাথরুমে গোসল করতে যান তিনি। কিন্তু দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও বাথরুম থেকে বের না হওয়ায় সহকর্মীরা ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা সহকর্মী পুলিশ সদস্যরা।

পরে সেখানে এএসআই অহিদুর রহমানকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তারা আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network