২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা কলসকাঠী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আবুল হোসেন সিকদার কওমি মাদরাসার শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় গৌরনদীতে যৌতুক বাল্য বিবাহ নারী নির্যাতন অনুষ্ঠান সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ জামায়াতপন্থি ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন বিসিসির পক্ষ থেকে পরিচ্ছন্নতা কর্মীদেরকে রেইনকোট উপহার জীবননগরে গাঁজাসহ আটক ৩, ভ্রাম্যমাণ আদালতে দুজনের কারাদণ্ড

মেহেন্দিগঞ্জ ইলিশা নদীতে চাঁদা আদায়ের সময় দুই চাঁদাবাজ আটক

আপডেট: জুন ২২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ইলিশা নদীতে চলাচলকারী নৌযান থেকে চাঁদা আদায়ের সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে নৌ-পুলিশ।সোমবার দুপুরে উপজেলার সাদেকপুর সংলগ্ন ইলিশা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন ভোলা সদর উপজেলার কালুপুর গ্রামের সজীব বেপারী (২৮) এবং মাইনউদ্দিন মাঝি (৩৫)।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, মেঘনা ও ইলিশা নদীপথে চলাচলকারী বিভিন্ন পণ্যবাহী নৌযান থেকে দীর্ঘদিন ধরে চাঁদা আদায়ের অভিযোগ ছিল। এরই পরিপ্রেক্ষিতে কালীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযানকালে একটি বাল্কহেড থেকে এক হাজার টাকা চাঁদা নেওয়ার সময় সজীব বেপারী ও মাইনউদ্দিন মাঝিকে হাতেনাতে আটক করা হয়।

কালীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এনায়েত হক জানান, আটক দুইজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, এর আগেও একই ধরনের অভিযোগে পাঁচজন চাঁদাবাজকে আটক করা হয়েছিল। নদীপথে চাঁদাবাজি প্রতিরোধে নৌ-পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network