আপডেট: October 28, 2021
অনলাইন ডেস্ক:: নাটোরের সিংড়ায় প্রতিবন্ধী মেয়ের লাঠির আঘাতে শামসুল আলম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে সিংড়া উপজেলার শেরকোল আগপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শামসুল আলম কয়েক বছর আগে প্রতিবন্ধী (বোবা) মেয়ে কোহিনুরকে (২২) একই উপজেলার লালোর এলাকায় বিয়ে দেয়। সম্প্রতি বিবাহবিচ্ছেদ হওয়ায় কোহিনুর বাবার বাড়িতে চলে আসে। এ নিয়ে বাবা-মেয়ের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে কোহিনুর তার বাবাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোহিনুর কথা বলতে পারে না। বিবাহবিচ্ছেদ হওয়ার পর বাবার সংসারে ফিরে আসে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-ই-আলম বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে কোহিনুর পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে।

