মোবাইলে গেম খেলতে না দেওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

আপডেট: October 31, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইল ফোনে গেম খেলতে নিষেধ করায় মা ও বোনের সঙ্গে ঝগড়া করে এসএসসি পরীক্ষার্থী মোস্তাকিন মন্ডল (১৬) গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার সড়াতৈল গ্রামের আশরাফ মন্ডলের ছেলে এবং সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের ছাত্র। গতকাল শনিবার সন্ধ্যার দিকে শোবার ঘরে বোনের ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে মোস্তাকিন।

সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও সড়াতৈল গ্রামের বাসিন্দা প্রতিবেশী আব্দুল মান্নান তালুকদার জানান, মোস্তাকিনের মোবাইলে গেমসে আসক্তি ছিল। বেশিরভাগ সময় সে মোবাইল গেমস নিয়েই ব্যস্ত থাকতো। ঘটনার আগে তার মা ও বোন তাকে গেম খেলা বন্ধ করে লেখাপাড়ার জন্য চাপ দেন। এ নিয়ে মা বোনের সঙ্গে ঝগড়া করে মোস্তাকিন। এই ঝগড়ার রেশে মা ও বোনের ওপর অভিমান করে সে আত্মহত্যা করে। আগামী ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষায় অংশ নেবার কথা ছিল তার। তার আত্মহত্যার ঘটনায় এলাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, স্কুলছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করে আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিতুলনেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network