২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

আপডেট: আগস্ট ৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ময়মনসিংহের মুক্তাগাছায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ ৭ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতরা সকলেই সিএনজি অটোরিক্সার যাত্রী। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদের মধ্যে দুই নারী রয়েছেন।

শনিবার বিকাল চারটার দিকে মুক্তাগাছা উপজেলায় ময়মনসিংহ – জামালপুর সড়কে মানকোন নামক স্থানে এ ঘটনা ঘটে।ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, মুক্তাগাছার মানকোন নামক স্থানে বিকাল চারটার দিকে রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দূর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজির চার যাত্রী মারা যায়। গুরুত্বর আহত
৩জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তারাও মারা যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। তারা মরদেহ উদ্ধার করে মুক্তাগাছা হাসপাতালে নিয়ে যাচ্ছেন। বাসটি জামালপুরের দিকে যাচ্ছিল আর অটোরিকশাটি মুক্তাগাছার দিকে আসছিল।এ ঘটনার পর পর স্থানীয়রা ঘাতক বাসচালককে আটক করেছে বলে জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network