শিরোনাম
বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক

ময়মনসিংহ মেডিকেলে একদিনেই ১৮ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

আপডেট: April 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে একদিনেই ১৮ জন স্বাস্থ্যকর্মীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মমেক হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এ তথ্য জানা যায়।

আক্রান্তদের মধ্যে ৬ জন চিকিৎসক ও  বাকি ১২ জন স্বাস্থ্যকর্মী। এ নিয়ে গত চারদিনে এই হাসপাতালে চিকিৎসকসহ ৩৯ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হলেন।এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, সম্প্রতি বেশ কয়েকটি ওয়ার্ডে করোনায় আক্রান্ত রোগীরা তথ্য গোপন করে চিকিৎসাসেবা গ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে বিষয়টি নজরে এলে ওই সব ওয়ার্ডে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়।’

তিনি বলেন, ‘পর্যায়ক্রমে তাদের নমুনাও পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত ১৩ জন চিকিৎসকসহ ৩৯ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হলেন।’

এর আগে করোনা আক্রান্তরা তথ্য গোপন করে চিকিৎসা নেওয়ার অভিযোগে হাসপাতালটির মেডিসিন বিভাগের তিনটি ওয়ার্ড, কিডনি ডায়ালাইসিস ইউনিট ও গাইনি বিভাগের একটি অপারেশন থিয়েটার বন্ধ ঘোষণা করে মমেক হাসপাতাল কর্তৃপক্ষ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network