শিরোনাম
উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

যশোর থেকে নেয়া হলো সেই চার নাবালক শিশুকে

আপডেট: October 9, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

হাইকোর্টের আদেশ পাওয়ার পর যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে সেই চার নাবালক শিশুকে বরিশালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তাদের বহনকারী গাড়িটি বরিশালের উদ্দেশে রওনা হয়।

এদিকে, রাত সাড়ে ৯টার দিকে হাইকোর্টের রায় যশোরের ডিসির কাছে এসে পৌঁছালে শিশুদের মুক্তিদান প্রক্রিয়া শুরু হয়। যশোরের পুলেরহাটে শিশু উন্নয়ন কেন্দ্রে একে একে এসে পৌঁছান উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

এখানকার আনুষ্ঠানিকতা শেষে একটি মাইক্রোবাসে করে রাত আড়াইটার দিকে তারা বরিশালের উদ্দেশে রওনা হন। তাদের সঙ্গে শিশু উন্নয়ন কেন্দ্র প্রবেশন অফিসার তৌহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা যান।

এর আগে, ধর্ষণ মামলায় গ্রেফতার চার শিশুকে রাতেই অভিভাবকের কাছে পৌঁছে দেয়ার আদেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে রোববার বাকেরগঞ্জ থানার ওসি ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টে তলব করা হয়েছে।

মঙ্গলবার রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুর বিরুদ্ধে মামলা হয়। পরদিন আদালত তাদের যশোর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ও অভিযুক্ত চার শিশুর বাড়ি একই এলাকায়। রোববার বিকেলে খেলার কথা বলে বাড়ির পাশের বাগানে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে এক শিশু। ধর্ষণে সহায়তা করে অন্য তিনজন।

সোমবার রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। মঙ্গলবার সকালে অভিভাবকরা তাকে নিয়ে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ধর্ষণের অভিযোগ এনে ওই চার শিশুর বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগী শিশুটির বাবা। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চার শিশুকে গ্রেফতার করে। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network