যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি উথলীর শাহীন গ্রেফতার

আপডেট: June 11, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

পুলিশের মাঝে গ্রেফতারকৃত আসামি শাহীন

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি গ্রেফতার হয়েছে। শনিবার (১০ জুন) রাতে জীবননগর উপজেলার উথলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহীন উথলী গ্রামের আমতলাপাড়ার খোকন হোসেনের ছেলে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জীবননগর থানার এএসআই জাহিরুল ইসলাম এবং এএসআই বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত জিআর পরোয়ানাভুক্ত আসামি শাহীনকে উথলী এলাকা থেকে গ্রেফতার করেন। আজ রবিবার তাকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপার্দ করা হবে।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network