শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

রাঙ্গাবালীতে কেজি দরে বিদ্যালয়ের ১৪ মণ বই বিক্রির অভিযোগ

আপডেট: September 14, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৪ মণ বই কেজি দরে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আলাউদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক আইজউদ্দিনের বিরুদ্ধে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকালে মিঠুন সরকার নামের এক ভাঙারি ব্যবসায়ীর কাছে এসব বই বিক্রি করেন তারা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকসহ ওই এলাকার সাধারণ মানুষ।ভাঙারি ব্যবসায়ী মিঠুন সরকার জানান, গতকাল বিকালে তিনি পুরান লোহা কেনার জন্য ওই এলাকায় যান। এ সময় ওই বিদ্যালয়ের শিক্ষক আইজউদ্দিন তাকে ডেকে সাড়ে ১৪ মণ বই বিক্রি করে দেন।

উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনাধি বাহাদুর জানান, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওই বিদ্যালয়ের সভাপতি মাশফাকুর রহমান জানান, বিদ্যালয়ের কোনও কিছু বেচাকেনা করতে হলে মিটিংসহ রেজুলেশন করা প্রয়োজন। এ বিষয়ে তাকে অবগত করা হয়নি বলে তিনি জানান।

এ বিষয়ে জানতে মোডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে ‘পরে কথা বলবো’ বলে কল কেটে দেন। পরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network