রাঙ্গাবালীতে লোকালয় থেকে বানর উদ্ধার, বনে অবমুক্ত

আপডেট: September 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ থেকে একটি বানর উদ্ধার করেছে বনবিভাগ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চরকাশেম বনে বানরটিকে অবমুক্ত করা হয়।

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামে একটি পুরুষ বানর লোকালয়ে দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বানরটিকে ধাওয়া করলে আলমগীর হাওলাদারের বাড়িতে ধরা পড়ে। খবর পেয়ে সন্ধ্যায় সেখান থেকে বানরটি উদ্ধার করে বনবিভাগের চরমোন্তাজ রেঞ্জের সদর ক্যাম্পের হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চরকাশেম (আবাতিয়া) বনে বানরটি অবমুক্ত করে দেওয়া হয়। এর আগে বানরটি  দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।

এ ব্যাপারে বনবিভাগ চরমোন্তাজ সদর ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম মো. ইছা বলেন, আমরা খবর পেয়ে বানরটি উদ্ধার করি। পরে বৃহস্পতিবার সকালে চরকাশেমে আবাতিয়ার চরে ছেড়ে দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network