আপডেট: October 31, 2021
অনলাইন ডেস্ক:: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৩০ অক্টোবর) সকাল ৬টা থেকে রোববার (৩১ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
রোববার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার ৪৫ জনের কাছ থেকে ২৪ গ্রাম ২৩৩ পুরিয়া হেরোইন, ৫ হাজার ৬৭২ পিস ইয়াবা, ১ কেজি ৩১৮ গ্রাম ৭১ পুরিয়া গাঁজা ও ১০৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

