১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল!

রাবিতে শিবিরের কোরআন বিতরণ

আপডেট: জানুয়ারি ২২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোরআন পোড়ানোর প্রতিবাদে গণ-কোরআন বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। ক্যাম্পাসের ছয় স্থানে এ কর্মসূচি পালিত হয়। বুধবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির এ কর্মসূচি পালন করেছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ক্যাম্পাসে কোরআন পোড়ানোর ঘটনা খুবই ন্যক্কারজনক। দুষ্কৃতকারীরা সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতেই এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি। তবে ষড়যন্ত্রকারীদের এই চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। এ ঘটনার তীব্র প্রতিবাদস্বরূপ আজকের এ কর্মসূচি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানাই।

জানা গেছে, বিশ্ববদ্যালয়ের শহিদ হবিবুর রহমান ও জিয়াউর রহমান হলের মধ্যবর্তী স্থান; নির্মাণাধীন কামারুজ্জামান হলের সামনে; সৈয়দ আমীর আলী হল মাঠ; বঙ্গবন্ধু হল এবং শের-ই বাংলা হলের মাঝে; বেগম খালেদা জিয়া হল ও রহমতুন্নেছা হলের সামনে এই গণ-কোরআন বিতরণ কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষার্থীর মাঝে প্রায় ৬ শতাধিক কোরআন বিহরণ করা হয়।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ ৯টি আবাসিক হলে আধাপোড়া কোরআন পাওয়া যায়। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে শিক্ষক-শিক্ষার্থীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network