১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

রিপোর্টার্স ইউনিটি থেকে পদত্যাগ করলেন সাংবাদিক সাইফুল ইসলাম

আপডেট: নভেম্বর ৯, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:
‘বরিশাল রিপোর্টার্স ইউনিটি’র একজন সহযোগী সদস্য পদত্যাগ করেছেন। ৯ নভেম্বর রোববার সরকারি ডাকযোগে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগকারী সহযোগী সদস্যের নাম এম সাইফুল ইসলাম। তিনি দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এবং বরিশাল বাণী ডটকমের বার্তা সম্পাদক পদে কর্মরত।
পদত্যাগপত্রে এম সাইফুল ইসলাম উল্লেখ করেন, গত ১ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে কোন কারন ছাড়াই বিআরইউর সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ ফোন দিয়ে আমাকে ভৎসনামূলক কথাবার্তা বলেন। তার কথা মত না চললে সদস্য পদ ‘বক কাটা’ যাবে বলেও তিনি উল্লেখ করেন। পরদিন আমি সহযোগি সদস্য পদ থেকে অব্যাহিত চেয়ে একটি আবেদন নিয়ে বিআরইউতে যাই। এ সময় সাধারণ সম্পাদক আমার অব্যাহতির আবেদনপত্রটি রাখেননি। আমি তাকে রাখার জন্য অনুরোধ করলে তিনি আমার সাথে খারাপ আচরণ করেন এবং বের হয়ে যেতে বলেন। এতে উপস্থিত সদস্যদের সামনে আমি অত্যন্ত অপমানিত ও লজ্জিত বোধ করেছি। তাই অব্যাহতির আবেদনপত্রটি সরকারি ডাক যোগে পাঠিয়েছি।
এদিকে সম্প্রতি একটি জাতীয় দৈনিকের একজন ব্যুরো প্রধানকে সহযোগী সদস্য পদ থেকে কোন মিটিং, কারণ দর্শানো ও তদন্ত ছাড়াই অগঠণতান্ত্রিকভাবে অব্যাহতিপত্র পাঠানো হয়েছে। যাতে ক্ষোভের সৃষ্টি হয়েছে সাংবাদিক সমাজে। এ ঘটনায় বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন উদ্বেগ জানিয়ে বিষয়টি লিখিত ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে বলে জানিয়েছেন বিআরইউর একজন সিনিয়র সদস্য।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network