১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ২, আহত ১ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ পাহাড়ি জনপদে বিজিবির অনন্য উদ্যোগ: লোগাং জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম

রোজার কারণে ক্লাস বন্ধ করাটা ঠিক হবে না : শিক্ষামন্ত্রী

আপডেট: এপ্রিল ১, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

এসএসসি-এইচএসসি শিক্ষার্থীদের সিলেবাস শেষ করতে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (০১ এপ্রিল) চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদব ডা. সেলিম মাহমুদের রত্নগর্ভা মা শাহজাদী বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, করোনার কারণে গত দুই বছর শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ ছিল। ২০২২ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের যদি ক্লাস না করানো হয় তাহলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে এবং সমস্যা হবে।

বাড়িতে থাকতে থাকতে শিক্ষার্থীদের অনেক সমস্যা হয়েছে। এখন ক্লাস শুরু হয়েছে, তারা নিয়মিত ক্লাস করবে। রোজার কারণে এখন ক্লাস বন্ধ করাটা ঠিক হবে না। তবে কত তারিখ পর্যন্ত ক্লাস হবে তা এখনো ঠিক করা হয়নি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদব ডা. সেলিম মাহমুদ, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network