শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

লকডাউনের ঘোষণায় শিমুলিয়াঘাটে ঘরমুখো মানুষের চাপ

আপডেট: April 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::

দেশে পুনরায় লকডাউনের সিদ্ধান্ত আসার শুরুতেই শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে দ্বিগুণ। সোমবার (১২ এপ্রিল) সকাল থেকেই ঘরমুখো মানুষের চাপ লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরমুখো মানুষের চাপ আরও বাড়ছে। এখনও শিমুলিয়া ঘাটে প্রায় ৭ শতাধিক যানবাহন আটকে আছে।জানা গেছে, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী, স্পিডবোট বন্ধ থাকার কথা থাকলেও শিমুলিয়া-কাঁঁঠালবাড়ি নৌরুটে স্পিডবোট চলছে। তবে অধিকাংশ যাত্রী ট্রলার-যোগে ঘাট পার হচ্ছেন। এ কারণে যাত্রীর কাছ থেকে ট্রলার ভাড়া নেয়া হচ্ছে অনেক বেশি।

এ বিষয়ে শিমুলিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়াত আহম্মেদ বলেন, আবারও লকডাউন উপেক্ষা করে ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন। তাই দক্ষিণাঞ্চলের মানুষ বাড়ি ফিরতে কোন নিয়ম মানছে না। ১৩টি ফেরিতে করে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাটে এতো বেশি চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।তিনি আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে করোনা নিয়ে কোনো ভয় নেই। এতো বার বলাবলি করেও যাত্রীদের সচেতন করা যাচ্ছে না।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network