আপডেট: July 1, 2021
পটুয়াখালীর বাউফলে করোনা ভাইরাসজনিত রোগ এর বিস্তার রোধকল্পে দুইটি ভ্রাম্যমান মোবাইল টিম পৌর শহরসহ উপজেলার বিভিন্ন হাট বাজার গুলোতে জেল জরিমানা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার সকাল থেকে ভ্রাম্যমান দল দুটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারী এ নিউজ লেখা পর্যন্ত (বিকাল পৌনে ৬টা) ২৬ জনকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন জানান, সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালি ও বাউফল থানার ওসি আল মামুন সরকারী নির্দেশ পালনে মাঠে কাজ করছে। সরকারি বিধি নিষেধ যারা অমান্য করছে তাদেরকে জেল জরিমানা করা হচ্ছে। এ বিধি নিষেধ যতদিন চালু থাকবে ততদিন মোবাইল কোর্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এই উপজেলায় অব্যাহত থাকবে।

