লালমোহনে গাছ থেকে পা-মুখ বাধা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট: October 7, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় পা ও মুখ বাঁধা মো. শাকিব (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত শাকিব ওই এলাকার বজলু মোল্লার ছেলে। মৃত শাকিবের বাবা বজলু মোল্লা জানান, রাতে খেয়ে সবাই একসঙ্গে ঘুমিয়ে পড়ি। ভোরে শাকিবকে ঘরে না দেখতে পেয়ে তার মা খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পর শাকিবকে বাড়ির পাশের একটি রেইনট্রি গাছের সঙ্গে গলায় দড়ি দেয়া অবস্থায় ঝুলন্ত দেখতে পায়। এ সময় শাকিবের মা চিৎকার দিলে আমরাও গিয়ে শাকিবকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

বজলু মোল্লা অভিযোগ করে বলেন, স্থানীয় সালাউদ্দিনসহ কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিভিন্ন সময় সালাউদ্দিনরা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তারাই শাকিবকে রাতে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে গেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করব।

এ ব্যাপারে অভিযুক্ত সালাউদ্দিন বলেন, তাদের সঙ্গে জমি নিয়ে ঝামেলা ছিল। এনিয়ে মামলাও করেছি। পরে স্থানীয়ভাবে এর সমাধান হয়ে গেছে। শাকিবের মৃত্যুতে আমার কোনো হাত নেই। আমাকে ফাঁসাতেই মিথ্যা অভিযোগ করেছে শাকিবের বাবা বজলু মোল্লা।

লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য ভোলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network