আপডেট: April 19, 2023
লালমোহন প্রতিনিধি:ভোলার লালমোহন ও তজুমদ্দীন উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ১১ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এসব উপহার বিতরণ করেন ভোলা-৩ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী বিবিএস ও নাহী গ্রুপের চেয়ারম্যাম ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কয়েক দিন ধরে লালমোহন-তজুমদ্দিন উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়। ঈদ উপহার হিসেবে সাত হাজার শাড়ি, এক হাজার লুঙ্গি, তিন হাজার পাঞ্জাবি ও দলের ত্যাগী নেতাকর্মীদের নগদ অর্থ প্রদান করেন তিনি।
ইঞ্জিনিয়ার আবু নোমান জানান, ঈদ মানে আনন্দ। গরিব, অসহায় মানুষ নতুন জামা পরে হাসিমুখে ঈদ উদযাপন করবে এটাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়া। তাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ উপহারসামগ্রী সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কর্মী হিসেবে গত ২০ বছর যাবৎ তার সামর্থ্য অনুযায়ী এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

