শিরোনাম
এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান ইসরাইল হাওলাদার প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর

লোভ-হিংসা জামায়াতে ইসলামীর কর্মীদের সাথে যায় না: রুহুল আমিন

আপডেট: December 21, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রহুল আমিন বলেছেন, লোভ-হিংসা জামায়াতে ইসলামীর কর্মীদের সাথে যায় না। মানুষের ধন-সম্পত্তি, টাকা-পয়সা লুণ্ঠন জামায়াতে ইসলামীর চরিত্রের সাথে যায় না। জামায়াতে ইসলামীর কর্মীরা আল্লাহ ছাড়া আর কারও ভয় নিয়ে রাত-দিন পার করে না। শনিবার (২১শে ডিসেম্বর ২০২৪) বিকালে উথলী ইউনিয়ন জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

জেলা আমির বলেন, আমরা বড়লোক নয় কথাটা খুবই সত্য। আমাদের অনেক টাকা-পয়সা নেই একথাও সত্য। তবে মনে রাখবেন আমাদের কোনো কর্মী বেকার না। আমাদের কর্মীরা মাথার ঘাম পায়ে ফেলে সংগঠনে টাকা দিয়ে থাকে। মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ায়। সেই কর্মীদের রুখে দেওয়ার শক্তি কারোর নেই।

তিনি বলেন, আমরা নিজেদের আখের গোছানোর জন্য রাজনীতিতে আসিনি। আমরা রাজনীতি করে বাড়ি করার জন্য জামায়াতে ইসলামী করি না। আমরা জনগণের মুক্তির জন্য রাজনীতিতে এসেছি। আপনার সন্তানের চাকরির জন্য টাকার ব্যাগ নিয়ে নেতার বাড়িতে দাঁড়িয়ে থাকবেন এদৃশ্য আমরা দেখতে চাই না।

তিনি আরও বলেন, দেশ থেকে স্বৈরশাসক বিতাড়িত হয়েছে। বাংলাদেশে চাঁদাবাজ, চোর, হাটদখলকারী, হত্যাকারী ছিল সেটা যদি আবার ফিরে আসে তবে ৫ তারিখের আগেই ভালো ছিল জনগণ এটা বলবেই। কিন্তুু বাংলার জমিনের মানুষের কাছে এই কথা আর কেউ বলুক, এই কথা আর কেউ সৃষ্টি করুক এটা আমরা চাই না।

জামায়াতে ইসলামীর উথলী ইউনিয়ন আমির মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভেকেট আসাদুজ্জামান, চুয়াডাঙ্গা তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি এমদাদুল মহসিন জামেন, জীবননগর থানা আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন ও সেক্রেটারি সাখাওয়াত হোসেন।

এছাড়া কর্মী সমাবেশে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। কর্মী সমাবেশ পরিচালনা করেন জামায়াতে ইসলামীর উথলী ইউনিয়ন সেক্রেটারি হাফেজ হাসানুজ্জামান।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network