শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

শাজাহানপুরে কয়েলের আগুনে পুড়ে ‘কয়লা’ হলো খামারির ৫ গরু!

আপডেট: November 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বগুড়ার শাজাহানপুরে মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে পুড়ে মোহসিন আলী নামের এক খামারির ৫টি গরু মারা গেছে। অপর একটি গরু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার মাদলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

মোহসিন আলী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত মন্তেজার রহমানের ছেলে। খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলার পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্ত খামারি মোহসিন আলী জানান, তিনি নিজ বাড়িতে ৫টি বিদেশী জাতের গাভী ও একটি বাছুর পালন করছেন। গাভীর দুধ বিক্রি করে তার সংসার চলে। প্রতিদিনের মতো সন্ধার দিকে তিনি গোয়ালে মশার কয়েল জ্বালিয়ে দেন। গোয়াল ঘরে পাটখড়ি ছিল। রাতে ৮টার দিকে হঠাৎ করে গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। কিছু বুঝে উঠার আগেই গোয়ালে থাকা ৬টি গরু আগুনে পুড়ে যায়। ঘটনাস্থলেই ৫টি গরু পুড়ে মারা যায়। অপর একটি গরু এখনো বেঁচে আছে। তবে বাঁচার সম্ভাবনা কম। এতে করে তার ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত খামারির খোঁজ-খবর নেয়ার পাশাপাশি তাকে আর্থিক সহায়তার আশ্বাস দেয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network