শিরোনাম
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ভাঙা ব্রিজে পথচারীদের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আরাফাত জোমাদ্দার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিত হামলা করেছে পুলিশ: মির্জা ফখরুল

আপডেট: August 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের নিয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।

এর আগে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা মহানগরের নবগঠিত কমিটির নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন কর্মসূচি ছিল। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ বিনা উস্কানিতে শান্তিপূর্ণ কর্মসূচি বাতিল করতে অতর্কিত টিয়ারশেল নিক্ষেপ করে, গুলি চালায় এবং লাঠিচার্জ করে। এতে আমানুল্লাহ আমান, আমিনুল ইসলামসহ অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন। পুলিশের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা মনে করি একটি ফ্যাসিস্ট সরকার এভাবে নির্যাতন করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করছে। শত বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা কর্মসূচি সফল করায় তাদের ধন্যবাদ জানাই।

মির্জা ফখরুল বলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই। তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তারা এভাবে পুলিশ দিয়ে নির্যাতন করছে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন সম্ভব। আর ঢাকা মহানগর বিএনপি এই আন্দোলনে নেতৃত্ব দেবে।বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালিয়েছে, এমন অভিযোগ সম্পর্কে মির্জা ফখরুল বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।

তিনি জানান, কতজন আহত বা গুলিবিদ্ধ হয়েছেন তার হিসাব করা হয়নি।এ সময় ঢাকা মহানগর বিএনপি নেতা আব্দুস সালাম, আমানুল্লাহ আমান, আমিনুল ইসলাম, রফিকুল আলম মজনুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network