শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

শিবচরে বালুবাহী বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষ, ২২ লাশ উদ্ধার

আপডেট: May 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাবাজার ফেরিঘাটে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২২ জনের মরদেহ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ আছেন বেশ কয়েকজন।সোমবার সকাল ৭টার দিকে বাংলাবাজার ফেরিঘাটের পুরনো কাঁঠালবাড়ীঘাটে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান  বলেন, মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে ৩০ যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল। স্পিডবোটটি বাংলাবাজার ফেরিঘাটের পুরনো কাঁঠালবাড়ীঘাটের কাছাকাছি আসার পর বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ২২ জনের লাশ এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে।

কাঁঠালবাড়ী নৌপুলিশের ওসি আব্দুর রাজ্জাক জানান, এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তিন শিশু ও এক নারীকে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনাকবলিত স্পিডবোটে কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। তবে স্পিডবোটটি মাঝারি ধরনের। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

print sharing button

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network