শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

শিমুলিয়া-বাংলাবাজার চলছে ১৪ ফেরি, স্বস্তিতে পদ্মা পার হচ্ছেন ঘরমুখো মানুষ

আপডেট: May 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গত কয়েকদিন শিমুলিয়া-বাংলাবাজার রুটে ঈদে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেলেও এবার একেবারে ভিন্ন চিত্র। মঙ্গলবার (১১ মে) সকাল থেকে এই রুটে ১৪টি ফেরি চলাচল করছে। নিয়মিত ফেরি চলাচল করায় যাত্রীদের তেমন ভিড় আর নেই। তবে ঘাটে তিন শতাধিক পণ্যবাহী গাড়ি রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকে ঘাটে নিয়মিত ফেরি ভিড়ছে। মালবোঝাই ট্রাক, পিকআপ ভ্যান ও ব্যক্তিগত গাড়ি নিয়ে একের পর এক ফেরি ছেড়ে যাচ্ছে। নিয়মিত ফেরি চলায় নির্বিঘ্নে পদ্মা পাড়ি দিতে পেরে খুশি দক্ষিণবঙ্গের যাত্রীরা।

এদিকে শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখে আজও অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। ঘাট থেকে প্রায় ১ কিলোমিটার দূরে রাস্তার ওপর ব্যারিকেট দিয়ে রেখেছে তারা। ঘাটে ঢুকতে দেওয়া হচ্ছে না যাত্রবাহী কোন পরিবহন। তাই ১ কিলোমিটার হেঁটে যাত্রীরা মালমাল হাতে, মাথায় নিয়ে পরিবার পরিজন নিয়ে উঠছেন ফেরিতে।

তবে ফেরিতে গণপরিবহন, প্রাইভেট কার যাচ্ছে না। অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, জরুরি কোনো পরিবহনের সঙ্গে যাত্রীরা পারাপার হচ্ছে। ফেরি বেশি থাকায় অনেকটা স্বস্তিতেই পদ্মা পার হচ্ছেন ঘরমুখী মানুষ।

মাওয়া ট্রাফিক পুলিশের টিআই হিলাল উদ্দিন বলেন, এ মুহূর্তে ঘাটে ১৪টি ফেরি চলছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় ঘাটে মানুষের কোন জটলা নেই। ঘাটে ব্যক্তিগত কোন পরিবহনও নেই। তবে ৩ শতাধিক মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network