‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম আটক

আপডেট: April 7, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শিশুবক্তা নামে খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র‍্যাব।

আজ বুধবার নেত্রকোনা থেকে তাকে আটক করা হয়েছে।খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর রইসুল আজম। এ ছাড়া র‍্যাব সদর দপ্তর থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৫ মার্চ মতিঝিল এলাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর বিরোধী মিছিল ও ভাঙচুরের সময় তাকে আটক করেছিল পুলিশ। তবে কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network