শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

শুরুতেই ব্যর্থ মানুষের ওপর করোনাভাইরাস ভ্যাকসিনের পরীক্ষা!

আপডেট: April 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: দুঃসংবাদ, প্রথম ট্রায়ালেই ব্যর্থ হলো মানুষের ওপর করোনা ভাইরাস ভ্যাকসিনের পরীক্ষা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে এ নিয়ে প্রথম রিপোর্ট পেশ করা হয়। একই সঙ্গে আমেরিকার ফিনান্সিয়াল টাইমস এবং স্ট্যাট এই রিপোর্ট পেশ করে। যদিও এই ওষুধের নির্মাণ সংস্থা গিলিড জানিয়েছে, আংশিকভাবে সাফল্যের মুখ দেখা গেছে।

যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে, এই ট্রায়ালে যুক্ত ছিলেন চীনের ২৩৭ জন রোগী। ট্রায়াল শুরু হওয়ার পর ১৮ জন রোগীর শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। তারপরেই মানুষের উপর এই ট্রায়াল বন্ধ করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এক লাখ ৯৭ হাজরেরও বেশি মানুষের মৃত্যু হলেও প্রকৃতপক্ষে কোন ভ্যাকসিন আবিষ্কার সম্ভব হয়নি। জার্মানি এবং ব্রিটেন মানুষের ওপর করোনা ভাইরাস ভ্যাকসিন ইতিমধ্যেই সম্মতি দিয়েছিল। কিন্তু সেটিও ব্যর্থ হয়েছে।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনার ছোবলে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। বিশ্বজুড়ে এখন পর্যন্ত এক লাখ ৯৭ হাজার ৩০৬ জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত ছাড়িয়েছে ২৮ লাখ। বিশ্বের সবচেয়ে উন্নত দেশ হয়েও নোভেল করোনা ভাইরাসের সামনে কার্যত অসহায় যুক্তরাষ্ট্র। চীন, ইতালি ও স্পেনের পর আমেরিকায়ও ভয়াবহ মৃত্যুমিছিল শুরু হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network