শিরোনাম
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা

শেখ হাসিনার সরকার মাদরাসা শিক্ষার মান উন্নয়নে বদ্ধপরিকরঃ এমপি জ্যাকব

আপডেট: June 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা):
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা ৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মাদরাসা শিক্ষার মান উন্নয়নে বদ্ধপরিকর। পিতার পথ অনুসরণ করে তিনি ইসলামী সঠিক শিক্ষা বিস্তারে সারা দেশে মডেল মসজিদ নির্মাণ করছেন।
তিনি আজ রবিবার (২০ জুন)
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম, পি
আরো বলেন, আমার নির্বাচনী এলাকার আলেম সমাজের সুখে দুঃখে বিগত সময় পাশে ছিলাম আগামীতেও থাকবো, ইনশা আল্লাহ।
এসময় তিনি নতুন করে জমিয়তের সদস্যদের জন্য আরো ৫ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন। এছাড়াও
জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার নবনির্বাচিত কমিটিকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন এবং সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান কর্তৃক ১০ দফা দাবী বাস্তবায়নের আশ্বাস দেন এমপি জ্যাকব

মাদরাসা শিক্ষকদের সংগঠন জমিয়তের এ অনুষ্ঠানে নব কমিটির সদস্য ছাড়াও প্রায় ৫ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথম দিকে অতিথিদের ফুল দিয়ে বরন, সম্মাননা ক্রেস্ট প্রদান, জমিয়তের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় ছিলো উল্লেখ যোগ্য৷ সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ কামরুজ্জামান৷
চরফ্যাসন উপজেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ মূঈনুদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, অধ্যক্ষ কায়ছার আহমেদ দুলাল, পৌর মেয়র মোঃ মোরশেদ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, ভোলা জেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ আবদুল খালেক ৷
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা জমিয়তের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network